
পর্ব- ২
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সমিতির বাজার থেকে শেখপাড়া বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার কাজের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোঃ সালেহ মিন্টু ফরায়েজী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোঃ মাসুদ শেখ এবং ব্যবসায়ী মোঃ আবু তাহের সর্দার যৌথভাবে প্রায় ৪০টিরও বেশি প্রশিক্ষার গাছ কেটে বিক্রি করেন।
সরকারি খাতে রাজস্ব জমা হয়নি অভিযোগ রয়েছে গাছ বিক্রির বিপুল পরিমাণ টাকা সরকারি খাতে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হয়েছে। এতে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পরিবেশের ওপর নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়।
পরিবেশ ও সম্পদ ধ্বংস গাছ কেটে ফেলার কারণে শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়নি, বরং স্থানীয়দের শ্বাসপ্রশ্বাস, ছায়া, মাটির উর্বরতা ও প্রাকৃতিক সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সচেতন মহলের মতে, এটি এলাকায় রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ।
স্থানীয়দের ক্ষোভ স্থানীয়দের ভাষ্য: “উন্নয়নের নামে লুটপাট চলছে। জনগণের সম্পদ ব্যক্তিগত স্বার্থে বিক্রি করা হচ্ছে। এটি চরম অন্যায়।
আরেকজন বলেন: এরা জনগণের প্রতিনিধি নয়, জনগণের শত্রু। পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের দায় এদেরই নিতে হবে।
তদন্তের দাবি এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত চেয়ারম্যান মিন্টু, মোঃ মাসুদ শেখ এবং মোঃ আবু তাহের সর্দারের বিরুদ্ধে অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
