
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সরকারি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ১৪ জুন ২০২৫ইং তারিখে সদর উপজেলা জকসিন ইউনিয়নে চৌমুহনী পোলের মাথা এলাকায় একটি সরকারি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ও উপজেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে। বর্ষা মৌসুমে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতা তৈরি হতে পারে এমন আশঙ্কায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসনের জলাবদ্ধতা নিরসন পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। প্রায় ০১ শতক সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা করেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। তবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
