রক্তের বন্ধন পরিবারের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ১০ মাস আগে

মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া

রায়পুর প্রতিনিধিঃ মানবতার টানে, ভয় নেই রক্তদানে। দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ,ধন্য হবে জনম তােমার, মহৎ তােমার দান।রায়পুর, লক্ষ্মীপুর, দক্ষিণ চরবংশী ইউনিয়ন রক্তের বন্ধন পরিবারের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতে উপস্থিত ছিলের রক্তের বন্ধন পরিবারের উপদেষ্টা, মাষ্টার মোঃ নুরুল আমীন (বিএসসি), বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ জি এম জসীম উদ্দিন,বিশিষ্ট সমাজ সেবক নুর মোহাম্মদ নুরু,গন্যমান্য ব্যক্তি মোঃ সুমন হাওলাদার,পরিচালক মাঈনউদ্দিন চিশতী, রক্তের বন্ধন প্রতিষ্ঠাতা সভাপতি ওয়ালিউল্যা শান্ত,বিশিষ্ট সমাজ সেবক ও রক্তের বন্ধন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজহারুল আলম সজীব সহ প্রমুখ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে সকলেই গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং রক্ত দানে প্রেষণা দান করেন।সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।পারস্পরিক দেওয়া-নেওয়া, সহযােগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে। সমাজে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ থাকে। সকলের উচিত সকলের প্রয়ােজনে পাশে দাঁড়ানাে। কেন-না, পরার্থে যারা জীবন উৎসর্গ করে, তারা মহৎ। রক্তদানও এক মহৎ কর্ম। তাই রক্তদান হল প্রাণদান।যে-কোনাে দানই মহৎ কর্ম। বস্ত্রহীন কে বস্ত্র দান, অন্নহীন কে অন্ন দান,গৃহহীনকে গৃহদান, তৃষিতকে জলদান,পুণ্যার্জনের ক্ষেত্রকে প্রশস্ত করে। কিন্তু মৃতজনে দেহ প্রাণ–এর চাইতে বড়াে কর্ম এবং ধর্ম বােধহয় আর কিছু নেই। তাই রক্তদানের অপর নাম জীবনদান।রক্তদান সেবাধর্মের অঙ্গ। রক্তদানের মধ্য দিয়ে শুধু অপরের জীবন রক্ষিত হয় না, নিজেও সুস্থ ও দীর্ঘায়ুর অধিকারী হওয়া যায়। রক্তের কোনাে জাত-ধর্ম নেই। হিন্দু-মুসলমান ভেদ নেই, সাম্প্রদায়িকতা নেই। সব রক্তের রং-ই লাল। তাই রক্তদানের ভিতর দিয়ে আমাদের ভিতর এক অসাধারণ মানব-ঐক্য গড়ে ওঠে। স্থাপিত হয় এক আত্মীয়তা। এই বিশেষ ঐক্যটিও উপেক্ষণীয় নয়। মনুষ্যত্বের অবক্ষয়ের এই যুগে রক্তদানের এই মহান ব্রতকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়ােজন দেখা দিয়েছে। সকলের আলোচনা ও বক্তব্য শেষে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের সভাপতি এলাকাবাসী ও দেশ বাসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন