কমলনগর ভূমি অফিসে এক দালাল আটক।

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

কমলনগর উপজেলা প্রতিনিধি। লক্ষ্মীপুরের কমলনগরে ভূমি অফিস থেকে ১ দালালকে আটক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসাইন।
বুধবার (৩০ এপ্রিল ) বেলা ১১টার দিকে উপজেলা ভূমি অফিসে দালালি করতে আসা চর জাঙ্গালীয়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে মো: হারুনুর রশিদ (৪০) কে আটক করেন তিনি।কমলনগর উপজেলা ভূমি অফিস সূত্রে জানাযায়, কমলনগর ভূমি অফিসে নামজারির আবেদনকারীর আবেদনের ভিত্তিতে একজন দালাল (বিপুল অর্থের বিনিময়ে নামজারি সম্পন্ন করার কন্ট্রাক নিয়ে) ভূমি অফিসে আসলে তাকে হাতেনাতে ধরা হয় এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে দুই দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কমলনগর থানা পুলিশ কাছে হস্তান্তর করা হয়।

কমলনগর উপজেলা ভূমি কমিশনার( এসিল্যান্ড) মো: আরাফাত হোসাইন জানান, ভূমি অফিসে দালালি করতে আসার প্রমাণ পাওয়ায় তাকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দুই দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। দালাল মুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কমলনগর থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) কামরুল হাসান জানান, ভূমি অফিসে আটক দালাল হারুনুর রশিদ কে আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি। খন্দকার মাহমুদুল হাসান দৈনিক লক্ষ্মীপুরের কথা কে বলেন, আটক দালালদের প্রত্যেককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দালালমুক্ত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। ৩০/০৪/২০২৫ খিস্টাব্দ উপজেলা ভূমি অফিসে নামজারির আবেদনকারীর আবেদনের ভিত্তিতে একজন দালাল (বিপুল অর্থের বিনিময়ে নামজারি সম্পন্ন করার কন্ট্রাক নেয়) কে হাতেনাতে ধরা হয় এবং সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে দুই দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন