
চাঁন মিয়া দুর্জয়
রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওতায় দিন ২নং উত্তর চরবংশী ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে চরবংশী হাওলাদার বাড়ীর মোস্তফা হাওলাদার পরিবারের তিন সদস্য কে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। উক্ত ঘটনা ঘটে শনিবার ০৫/০৪/২০২৫ইং তারিখে।
এসময় মোস্তফা হাওলাদার সাংবাদিকদের বলেন,আমি সহ আমার ভাই ও আমার ছেলে কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে আমার বিপক্ষ দলের লোকজন।এমন অভিযোগ করেন অভিযুক্ত অপরাধ কারীদের বিরুদ্ধে।সরোজমিনে গিয়ে ভুক্তভোগী আহতদের সাথে কথা বলে জানা যায়,অভিযুক্ত কারী গণেরা প্রভাব শালী সন্ত্রাসী গ্রুপের এক শ্রেণীর কিশোর গ্যাং দলের লোক হয়। তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার উদ্দেশ্য তাদেরকে কুপিয়ে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে। পরে এলাকার স্থানীয় প্রতিবেশী সুত্রে জানা যায় তাদের শো-র চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয় প্রতিবেশীরা।একপর্যায়ে প্রতিবেশী গণ আহত মোস্তফা হাওলাদার সহ তাদের তিন ব্যাক্তিকে চিকিৎসার জন্য রায়পুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়।
সেখানে আহতদের কে প্রাথমিক চিকিৎসা দিয়ে,অতিরিক্ত রক্ত খনন দেখে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে রেফার করেন। উক্ত ঘটনার হতা হতের সাথে জড়িত ব্যক্তিদের নাম,ঠিকানা এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে কিছুই জানা যায় নি।তবে এলাকাবাসীর নাম,ঠিকানা প্রকাশ করতে অপারগতা প্রকাশ করার কারণে, এঘটনার পর হইতে অভিযুক্ত আসামী গণ পলাতক থাকায় ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি।তবে ভুক্তভোগী আহত পরিবারের স্বজনদের অভিযোগ এঘটনার সকল আসামীদের গ্রেফতার করা একান্ত আবশ্যক ও জরুরি বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। পরবর্তী প্রকাশিত সংখ্যা দেখতে চোখ রাখুন দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকায়।
