
ডেস্ক রিপোর্ট ঃ দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার আহবায়ক কমিটির সময় শেষ হওয়ায় পূর্বের উপদেষ্টা কমিটির বিলুপ্ত ঘোষণা করেন দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল। বুধবার বিকাল চারটার দিকে পূর্বের উপদেষ্টা কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার প্রস্তুতি নিয়ে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার সম্পাদক রাকিব হোসেন সোহেল,বার্তা সম্পাদক মোঃ ফরহাদ হোসেন,দিদার হোসেন,মইনুল হোসেন সুমন,আবদুল মালেক সোহাগ,মাহবুবর রহমান,দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার বিশেষ ইকবাল হোসেন,সদর প্রতিনিধি দেলোয়ার হোসেন,কমলনগর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম রুপম,জনাব সাকায়েত হোসেন,লোকমান হোসেন,আবদুল মতিন,সহ আরো অনেকে।উপদেষ্টা কমিটি বিলুপ্ত ঘোষণা কালীন সময়ে বক্তব্য রাখেন,মইনুল হোসেন সুমন, আবদুল মালেক সোহাগ, কামরুল ইসলাম রুপম, ইকবাল হোসেন,সাকায়েত উল্যাহ, ফরহাদ হোসেন,দিদার হোসেন সহ আরো অনেকে।এদিকে উপদেষ্টা কমিটির সকল মন্ডলীদের বক্তব্য শেষে দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার সম্পাদক রাকিব হোসেন সোহেল বক্তব্যে বলেন, গত ০১/১২/২০২৪ইং তারিখে দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে তিন মাসের জন্য আহবায়ক কমিটি গঠন করে সামছুল করিম খোকন কে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। তবে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সামছুল করিম খোকন ও সদস্য বৃন্দ গত তিন মাসে মাসিক মিটিংয়ে অংশ গ্রহণ ও দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার সঠিক দায়িত্ব সময় মতো পালন না করাই ঐ কমিটি কে বিলুপ্ত ঘোষণা দিতে বাধ্য করে ।পূর্বের কমিটিরতে যারা ছিলেন তারা হলেন ,উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সামছুল করিম খোকন, সিনিয়র উপদেষ্টা ইমতিয়াজ হোসেন,প্রযুক্তি উপদেষ্টা এডভোকেট ফিরোজ আলম,প্রশাসনিক উপদেষ্টা সম্পাদক আব্দুর গফুর,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসমাইল হোসেন,আব্দুর শহীদ সদস্য,দিদার হোসেন সদস্য,আবদুল মালেক সোহাগ সদস্য, মইনুল হোসেন সুমন সদস্য, মাসুম ভূঁইয়া সদস্য। তবে দৈনিক লক্ষ্মীপুরের কথা পূণাঙ্গ কমিটির দেওয়া হবে আগামী ১৫/০৪/২০২৫ ইং তারিখে ভোটের মাধ্যমে। পূণাঙ্গ কমিটিতে যারা আগ্রহী, তারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন।একইসাথে পূর্বের কমিটির চেয়ারম্যান সহ উপদেষ্টা মন্ডলী ও সদস্যদের ব্যবহার করা দৈনিক লক্ষ্মীপুরের কথা প্রতিষ্ঠানের নামের কার্ড পূণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়ার আগেই জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক।
