
বিশেষ প্রতিনিধিঃ মোঃ ইকবাল হোসেন।গতকাল ৩১/০১/২০২৫ইং শুক্রবার, বিকাল ৩ ঘটিকায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা কমিটির আয়োজনে,দক্ষিণ তেমনি শহীদ মাশরুর চত্বর দলীয় জেলা কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি ডা.মোঃ নাসির আহমেদ ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাশারের সঞ্চালনায়, লক্ষ্মীপুর জেলা কমিটির আয়োজনে, জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান।বিশেষ মেহমান ছিলেন কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার উদ্দিন সুমন। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, মাওলানা দেলোয়ার হোসাইন। জেলা সেক্রেটারি মাওলানা জহির উদ্দিন। জেলা সম্মেলনে প্রধান অতিথি বলেন, ধর্মহীন রাজনীতি শোষণের হাতিয়ার, বিগত স্বাধীনতার ৫৩ বছরে ধর্মহীন রাজনৈতিক দলগুলো দেশকে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করে,দেশের শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য অধিকার হরণ করে খুন ঘুম বিচার বহির্ভূত হত্যা নির্যাতন নিপীড়ন লুটপাট দখলদারী চাঁদাবাজি সন্ত্রাসী সৃষ্টি করে সমাজে জুলুমের আখরা প্রতিষ্ঠা করে ইসলাম দেশ জাতি ও মানবতা লুন্ঠিত করেছে।

২৪ এর আন্দোলনে পীর সাহেব চরমোনাইর নির্দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সকল পেশার শ্রমিকদের সাথে নিয়ে স্বৈরাচার খেদাও আন্দোলনে রক্ত দিয়ে জীবন দিয়ে উন্মুক্ত করলাম বাংলাদেশ। কিন্তু ইতিমধ্যে যারা আন্দোলনে সম্পৃক্ত হতে অস্বীকার করেছে এমন দলের নব্য নতুন সন্ত্রাসীদের নানা মুখি তান্ডবে আমরা অতিষ্ট।এমন তো অবস্থায় আমরা ইসলামী দেশ এবং মানবতার মুক্তির লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য অথবা সর্বদলীয় সরকার প্রতিষ্ঠায় সংখ্যাগরিষ্ট PR পদ্ধতিতে নির্বাচন দাবি করছি। তাই সকলের সংগঠনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে ইসলামী বিপ্লব ঘটাতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন স্বার্থ নিশি ব্যক্তিদের মিথ্যাচার তহমত গীবত শোকায়েত সহ নানান গুজবের দিকে লক্ষ্য না করে সাংগঠনিক এজেন্ডা বাস্তবায়নে মনোনিবেশন করতে হবে। আগামী দিনে আমাদের উপর কোন জালিমের জুলুম দেখলে দাঁতভাঙ্গা নয় হাড় ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা যুবনেতা,মাও: মোখলেছুর রহমান, জেলা ছাত্রনেতা মোঃ ইউনুস খান।
সংগঠনের জেলা সাবেক সভাপতি ডা.আব্দুর রহিম, সংগঠনের জেলার সাবেক সভাপতি হাফেজ লোকমান মাযহারী,সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল কাসেম মিজানী,জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও:শারাফত করিম জিহাদী, জেলা যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোরশেদ আলম, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ মিজানুর রহমান, জেলা নারী ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদের ওবায়দী,জেলা শুরা সদস্য মাওঃ সিরাজুল ইসলাম মেহরাজ,মোঃ আনোয়ার জমাদ্দার,মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা শাহাদাত হোসেন প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫ ও ২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন ।নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি, ডাক্তার মোঃ নাসির আহমেদ। সহ-সভাপতি, মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক, কারী আবুল কাশেম মিজানী,সাংগঠনিক সম্পাদক, মাওঃ সিরাজুল ইসলাম মেহরাজ,এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক, হাফেজ মিজানুর রহমান।
