হাজীমারা সুইচ গেইটের নাট ছিঁড়ে ২ জন আহত

লেখক: Admin
প্রকাশ: ১২ মাস আগে

মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া

 

রায়পুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুর জেলার, রায়পুর উপজেলার, দক্ষিণ চরবংশী ইউনিয়ন, হাজীমারা সুইচ গেইটের পাটাতন স্টিল বোটের উপর পড়ে ২ জন গুরুতর আহত হয়। পরে তাদের ২ জনকে স্থানীয় প্রতিবেশীরা উদ্ধার করে রায়পুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে কর্মরত চিকিৎসক তাদের দুজনেই  ১ জনকে উন্নত মানের চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

অন্যজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার স্থল সরেজমিনে জানা যায় ঘটনাটি পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীগণদের সর্তকতা অবলম্বন না করে সঠিক দ্বায়িত্ব পালন না করাই দুর্ঘটনার সম্মুখীন হইতে হয়েছে দুজন আহত ব্যাক্তি কে।

 

ঘটে যাওয়া ঘটনা কে কেন্দ্র করে অভিযোগে এইসব কথা বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। ভুক্তভোগী ও এলাকার স্থায়ী প্রতিবেশীরা দৈনিক লক্ষ্মীপুরের কথা কে আরও জানান,যেই পাটাতনটা খুলে পরে গেছে তার এক দিকের নাট খুলে যাওয়ার কারণে অন্য দিকের তার ছিঁড়ে গেছে। আহত হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান একটি নাট একদিনে খুলে যায় নি। নাট টি খুলতে দীর্ঘ সময় লেগেছে। স্টাফদের অসাবধানতার কারণে ঘটনাটি ঘটেছে।

এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় হাজীমারা সুইচ গেইটের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীগণ যদি নিয়মিত যাচাই-বাছাই করতেন তাহলে এই মর্মান্তিক দূর্ঘটনাটির সম্মুখীন হতে হতো না। এলাকার লোকজনদের নিকট আরো জানা যায় হাজীমারা সুইচ গেইটের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীগণ চাকরিগত দায়িত্ব ঠিকমতো পালন না করে ব্যক্তিগত কাজ করে যাচ্ছেন।

ইলেক্ট্রিশিয়ান মোঃ জসিম উদ্দিন তার চাকরির পাশাপাশি অধিকাংশ সময় বিভিন্ন জায়গায় চুক্তির মাধ্যমে ইলেক্ট্রিকের কাজ করে যাচ্ছেন এবং মোঃ মোজাম্মেল হক তার চাকরির পাশাপাশি ইট, বালি ও সিমেন্টের ব্যবসা করে যাচ্ছেন। দুর্ঘটনাটি সম্পর্কে ইলেক্ট্রিশিয়ান মোঃ জসিম উদ্দিন এর নিকট জানতে চাইলে তা বলতে অপারগতা প্রকাশ করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন