
রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজারে এক ব্যতিক্রমী জনমুখী উদ্যোগ বাস্তবায়ন করেছেন ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি মোঃ হারুনুর রশিদ হাওলাদার।
৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদারের ব্যতিক্রমী উদ্যোগ পাবলিক পত্রিকা পাঠাগারে জ্ঞানের আলো ছড়াচ্ছে মোল্লারহাট বাজার তিনি বাজারে স্থাপন করেছেন পাবলিক পত্রিকা নামে একটি উন্মুক্ত পাঠাগার।
যেখানে প্রতিদিন স্থানীয় জনগণ বিনা মূল্যে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা পড়ার সুযোগ পাচ্ছেন।বুধবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে এই অনন্য উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য —মানুষের মধ্যে পত্রিকা পড়ার আগ্রহ ফিরিয়ে আনা, সঠিক তথ্যের চর্চা বৃদ্ধি করা এবং একটি সচেতন, জ্ঞাননির্ভর সমাজ গড়ে তোলা। প্রতিদিন সকালে নির্ধারিত সাইনবোর্ডে ঝুলিয়ে দেওয়া হয় দিনের পত্রিকা।
দোকানদার, পথচারী, শ্রমজীবী মানুষ ও তরুণরা সেখানে দাঁড়িয়ে সংবাদ পড়েন, আলোচনা করেন ও মতবিনিময় করেন। স্থানীয় বাসিন্দারা এই প্রচেষ্টাকে “জ্ঞান ও সচেতনতার বাতিঘর” বলে অভিহিত করেছেন। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের যুগে এই ধরনের উদ্যোগ মানুষকে আবারও সত্য সংবাদ ও বাস্তবতার পথে ফিরিয়ে আনবে।
মোঃ হারুনুর রশিদ হাওলাদার বলেন—আমি চাই, আমাদের সমাজে পড়ার সংস্কৃতি আবার ফিরে আসুক। পত্রিকা ও বই মানুষকে সচেতন করে, সমাজকে আলোকিত করে, এটাই আমার মূল লক্ষ্য।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনেকের মতে, ‘পাবলিক পত্রিকা’ কেবল একটি পাঠাগার নয়, এটি জনগণের জাগরণ ও তথ্যপ্রাপ্তির নতুন আন্দোলন।
