
নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুর ঝুমুর ইলিশ গোল চত্বরে সকাল থেকে কোটা সংস্কারের দাবি নিয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার ১৮ জুলাই দুপুরে লক্ষ্মীপুর ঝুমুর ইলিশ গোল চত্বরে মহাসড়কের রাজপথে স্লোগান দিয়ে আনন্দোলনে মেতে উঠে সকল শিক্ষার্থীরা।দুপুর ১২টার দিকে শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ঝুমুরের ইলিশ চত্ত্বর এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে দুপুর ২টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে পুলিশকে নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, চেয়ে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। সরকারের উচ্চ পর্যায় থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার আখ্যায়িত করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা আরো বলেন, আমরা সরকার বিরোধী নয়। আমরা চেয়েছি মেধার ভিত্তিতে চাকরির সুযোগ পেতে, এটাই কি আমাদের অপরাধ এদিকে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর অভিভাবক গণ অবস্থান নিতে দেখা যায়।এ সময় অভিভাবকরা বলেন, একটি সার্বভৌমত্ব স্বাধীন দেশে বৈষম্য থাকতে পারে না। ২০১৮ সালে সরকার কোটা বাতিলের কথা বলেছে। আবার আদালতের মাধ্যমে কোটা প্রথা বহাল রাখার বিষয়টি অযৌক্তিক। মুক্তিযোদ্ধা কোটা সন্তান পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত। এ সময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।এছাড়াও কোটা সংস্কারের এ আন্দোলনে লক্ষ্মীপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অসংখ্যক অংশ নেয়। অবরোধ চলাকালীন সময় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় চলাচলকারীদের।পরে দুপুর পোনে তিন টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথ থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
