
উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে দেশের প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয় সমূহে লাইব্রেরি কর্নার স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। ০৮/০৮/২০২৫ তারিখে উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘লক্ষ্মীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে লাইব্রেরি কর্নার’ শীর্ষক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে একযোগে ২৯২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ১০৫ টি করে বই প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, লক্ষ্মীপুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তাগণ, শিক্ষামণ্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীগণ।
