
নিজস্ব প্রতিবেদক: বাধ্যতামূলক অবসরে লক্ষ্মীপুরের সাবেক ডিসি অঞ্জন চন্দ্র পাল কে অবসরে পাঠিয়েছেন সরকার। এক ফেইসবুক পেইজ পোস্টে জানা গেছে লক্ষ্মীপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব অঞ্জন চন্দ্র পালকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন সরকার। আরও জানা গেছে ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে ভূমিকা রাখা এবং চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ার কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিতর্কিত ও ওএসডি হওয়া ৩৬ জন কর্মকর্তার সাথে নাম ঘোষণা করা হয়েছে বলে চুরান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
