
দৈনিক লক্ষ্মীপুরের কথা:
রায়পুর প্রতিনিধি: গতকাল রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে যৌথবাহিনীর বিশেষ অভিযানে রায়পুর থানার আওতাধীন ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তারেক নামের এক মাদক সরবরাহকারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এলাকায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
