রামগতি কমলনগরে ৫১ টি ইটভাটার মধ্যে ৪৯ টি অবৈধ

লেখক: Admin
প্রকাশ: ৫ মাস আগে

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে ফসলি জমি ও বসতি এলাকায় ৫১ টি ইটভাটার মধ্যে ৪৯ টি অবৈধভাবে চালু রয়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও মালিকরা প্রশাসনকে ‘ম্যানেজ’ করে চলতি মৌসুমে ভাটার কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে রামগতি ও কমলনগর এলাকাবাসীর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রামগতিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। দুপুর পর্যন্ত চররমিজ ইউনিয়নের চর আফজাল গ্রামের আমানত ব্রিক্স (এএমএ) ও জেএসবি ব্রিক্স ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পাঁচটি ভেকু মেশিন ব্যবহার করে ভাটার চুল্লি, চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ভাটার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন, ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান, লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সহ প্রমুখ।

এসময় ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন,রামগতি ও কমলনগরে ৫১টি ইটভাটা রয়েছে, যার ৪৯টি অবৈধ।

এসব ভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। টানা ছয় দিন অভিযান চলবে। অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরও যাতে পুণরায় চালু করা না যায়, সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন,জেলাতে শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে।

পর্যায়ক্রমে সবগুলোতে অভিযান চালানো হবে।প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি ভাটা ধ্বংস করা হয়েছে।বাকীদের বিরুদ্ধে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন