
বিশেষ সংবাদ দাতাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ইউনাইটেড হাসপাতালে ছুটে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র একটি প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।জাতীয়তাবাদী দলের
নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান-এর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
