লক্ষ্মীপুর জেলা প্রশাসকের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আগত সেবাপ্রার্থীদের জন্য পাবলিক লাইব্রেরি স্থাপনে উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন শুভ উদ্ভোদন 

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

উপজেলা প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদসমূহে আগত সেবাপ্রার্থীদের সেবা গ্রহণের পাশাপাশি বই পড়ায় উৎসাহিত করতে লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার মহোদয়ের উদ্যোগে লক্ষ্মীপুর জেলার ৩৬টি ইউনিয়ন পরিষদ ভবনে স্থাপন করা হয় পাবলিক লাইব্রেরি। তারই ধারাবাহিকতায় অদ্য লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চরশাহী ইউনিয়ন পরিষদ ভবনে স্থাপিত পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজীব কুমার সরকার মহোদয়। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কুদরত-ই-হুদা, গবেষক ও লেখক। জনাব জুননু রাইন, কবি ও সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ জসীম উদ্দিন, উপপরিচালক (স্থানীয় সরকার), লক্ষ্মীপুর।জনাব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর। জনাব অভি দাশ, সহকারী কমিশনার (ভূমি), লক্ষ্মীপুর। জনাব কামরুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, চরশাহী ইউনিয়ন পরিষদ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, লক্ষ্মীপুর সদর। চরশাহী ইউনিয়ন বি এন পির সভাপতি হাজী খসরুল আলম মাহমুদ, চরশাহী ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক মোঃ সাফায়েত হোসেন স্বপন, চরশাহী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির আবু বকর ছিদ্দিক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন