লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় কয়েকটি সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর পরিদর্শন

লেখক: Admin
প্রকাশ: ৬ মাস আগে

লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ গত ০৪/১১/২০২৫ তারিখে রামগঞ্জ উপজেলায় রামগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং ০৫/১১/২০২৫ তারিখে রামগতি উপজেলায় চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয় ও চর আলেকজান্ডার আরসি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন  করেন রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শিক্ষকদের দায়িত্বশীলভাবে পাঠদান অব্যাহত রাখার পরামর্শ দেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন