বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ৪ মাস আগে

 

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর থানার আওতায়ধীন এল কে এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় গত২৬শে-ই জানুয়ারী রোজ সোমবার বিকাল ৩টার দিকে।

বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি জনাব, নিগার সুলতানা রায়পুর সহকারী কমিশনার (ভূমি)। আরও উপস্থিত, জনাব মো: তৌহিদুল ইসলাম রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। জনাব, মোঃ মাঈন উদ্দিন সুপারভাইজার রায়পুর উপজেলা একাডেমি, সভাপতি এল কে এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মোঃ মিজানুর রহমান সহ প্রমুখ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতেই সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা ও শিক্ষা অফিসার বৃন্দ গণকে এল কে এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের জ্ঞানের আলো নিয়ে বিভিন্ন ভাষায় আলোচনা বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে দৌড় ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে বিশেষ অতিথি জনাব নিগার সুলতানা ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মূল আকর্ষণ সমূহ সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে ক্রীড়া, দৌড়, বল নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, এবং অন্যান্য শারীরিক কসরত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

শিক্ষার্থী সম্মানিত বিজয়ী মেধা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রায়পুর সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা ও রায়পুর উপজেলা শিক্ষা অফিসার ও এল কে এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন