
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর থানার আওতায়ধীন ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম এর উদ্যোগে আসন্ন ঈদ-উল- আযহা উপলক্ষে বিনামূল্যে ১০কেজি হারে অসহায় নিরীহ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া ঈদ উপহার চাল বিতরণে উপস্থিত চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশ সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ।
১জুন ২০২৫ইং তারিখ রোজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভিজিএফ কার্ড এর মাধ্যমে চাল বিতরণ।
১০কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ কালে সাংবাদিকের প্রশ্ন জবাবে চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন,পবিত্র ঈদ -উল- আযহা উপলক্ষে সকাল ৮টা থেকে বিকাল শেষ মূহুর্ত পর্যন্ত সরকারি ভিজিএফ চাল বিতরণ করেছি অসহায় নিরীহ পরিবার সদস্যদের মাঝে। তিনি আরও বলেন,আলহামদুলিল্লাহ সরকারের দেওয়া ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ১০কেজি চাল আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে সুন্দর ভাবে প্রতিবছরের মতো এবারও সঠিকভাবে বন্টন করেছি।
এছাড়া আমার নিজ উদ্যোগে যতটুকু সম্ভব সরকারি ভিজিএফ চাল এর পাশাপাশি যে সময় যা কিছু সম্ভব হয়েছে ঈদ উপহার হিসেবে নগদ টাকা সহ অসহায় নিরীহ মানুষকে আর্থিক সহয়তা করে আসছি।আমাকে মহান রাব্বুল আলামিন যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমি আমার ইউনিয়নে গরীব দুঃখী মানুষের জন্য আর্থিক সহয়তার হাত অব্যাহত চেষ্টা থাকবে। আমি মনে করি আমার মত যারা দেওয়ার আগ্রহ দানশীল রয়েছেন। তাদের সকলকে অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।
১০৫ বছর বয়সের বৃদ্ধ এখনো আছে ১নং উত্তর হামছাদী ইউনিয়নে।যদিও ১৯৩০ সালে জন্মগ্রহণের তারিখ রয়েছে আলী আহম্মদের আইডি কার্ডে বয়স।তিনি সাংবাদিকের উপস্থিতিতে জানান, তার অর্জিনাল বয়স হচ্ছে ১০৫ বছর।জিজ্ঞেস করে জানতে পারি আলী আহম্মদ এর বাড়ী হচ্ছে রাধারবাগো বাড়ী প্রকাশ/ কাশেম উকিল বাড়ি নামে সুপরিচিত।ঐ একই ইউনিয়নে আরও একজন ফাতিমা বেগম নামের বৃদ্ধ মহিল ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন।যদিও ফাতিমা বেগম আইডি কার্ডে বয়স রয়েছে ৮৮ বছর বয়স।ফাতেমা বেগমের সাথে কথা বলে জানতে পারি তার অরজিনাল বয়স হবে ১০৫ বছর।
তাদের দেখে খুশি হয়ে চেয়ারম্যান নজরুল ইসলাম ঈদ উপহার হিসেবে তাদের দুইজন কে নগদ টাকা ও দুটি চাউল কার্ড দিয়ে তার নিজের এক পাশে বসিয়ে মা বাবার সমবয়সী মুরুব্বী হিসেবে তাদের নিকট হাত ভুলানো দোয়া চাইলেন চেয়ারম্যান নজরুল ইসলাম।
একে বলে মানবতার মানবিক সেবক চেয়ারম্যান।যদিও চেয়ারম্যান নজরুল ইসলাম কে দেখে তার বাহিরে রূপ বুঝা না গেলেও আসলে তার ভিতর রয়েছে জ্ঞানের ভালো গুণ।তার প্রমাণ আজ সরজমিন না গেলে জানা হইতেই না।তিনি সকাল ৮টা হইতে বিকাল শেষ মূহুর্ত ছয়টা পর্যন্ত টানা ১০ঘন্টা উপস্থিত ছিলেন চাল বিতরণ কেন্দ্রে।
শুধু তায় নয় তিনি মনোযোগ সহকারে দীর্ঘ সময় ধরে পরিষদে দেওয়া অভিযোগ বাদী বিবাদী দুপক্ষের কথা শুনে পর্যায়ে বিবেচনার মাধ্যমে বৈঠকে দু’পক্ষই কে সন্তুষ্ট জনক সমাধান দিয়ে থাকেন। বেশিরভাগেই যেতে হয়না নির্ম্ম ও উচ্চ আদালতে।
