
রামগতি প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চর রমিজ ইউনিয়ন এর চর আফজল এলাকাস্থ ৪ টি ইটভাটা যথাক্রমে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। তারা হলেন,মেসার্স ফোর স্টার ব্রিকস- প্রো: আবু তাহের, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস- প্রো: মোঃ গিয়াস উদ্দিন,মেসার্স শাহজালাল ব্রিকস- প্রো: মোঃ দিদার, মেসার্স শাহপরান ব্রিকস- প্রো: মোঃ আকবর। পরে চর আফজল-কে অবৈধভাবে ইটভাটা দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত চর রমিজ ইউনিয়ন এর চর আফজল এলাকাস্থ ৪টি অবৈধ ইটভাটা স্থাপনা উচ্ছেদ করে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করেন।
এ সময় ইটভাটাগুলোর চিমনি, ভাটা এবং বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করে ইটভাটাগুলো বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।৬।০৪।২০২৫ইং তারিখ রোজ শনিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয় সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সহ যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জনাব ঝন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার (ভূমি) রামগতি, লক্ষ্মীপুর। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস, রামগতি উপজেলা টিম সহ প্রমুখ।
