লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ইজারাদারের অসদাচরণ এবং পণ্য বিক্রিতে জোরপূর্বক অর্থ আদায়ের প্রতিবাদে পোল্ট্রি ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন।
লক্ষ্মীপুর পৌর পোল্ট্রি মোরগ দোকানে প্রতি পিস মুরগি বিক্রিতে ৫ টাকা খাজনা আদায়ের দাবি অনিয়মের অভিযোগে স্থানীয় খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন।
তবে নির্দিষ্ট স্থানে মুরগি ইজারা বাজারের বাহিরে খাজনা নেওয়ার কোনো নিয়ম না থাকলেও মনে হচ্ছে ইজারাদের জন্য আলাদা নিয়ম সরকার তৈরী করেছে যার ফলে তাদের অনিয়মে পোল্ট্রি খামার ব্যবসায়ীদের দিতে হবে ৫ টাকা খাজনা।
জানা গেছে ইজারাদারের লোকজন জোরপূর্বক প্রতি পিস মুরগিতে ৫ টাকা হারে খাজনা বা টোল আদায় করার প্রচেষ্টা চালিয়ে আসছেন কিছু দিন পর পর। খাজনার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে কর্মবিরতি পালন করতে দেখা যায়। পোল্ট্রি খামারে মুরগি ব্যবসায়ীরা ইজারাদার টোল আদায় কারীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,বাংলাদেশে কোথাও যদি বয়লার কক ও লেয়ার মোরগের খাজনা দেওয়ার নিয়ম থাকে তাহলে আমরা ৫টাকা খাজনা দিতে ইচ্ছুক।
আর নয়তো এই নিয়ম সিন্ডিকেট ভাঙতে হবে। পাঁচ টাকা চাঁদা নামের ইজারাদারদের চাঁদা দাবি প্রত্যাহার করতে হবে। না হলে অনির্দিষ্টকালের জন্য পোল্ট্রি খামার মোরগ ব্যবসায়ীদের দোকানে মোরগ বিক্রি বন্ধ থাকবে। উৎপাদন খরচ, ওষুধের দাম বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে অবৈধ খাজনার চাপে লক্ষ্মীপুর বহু খামারি তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
ব্যবসায়ীরা ন্যায্য খাজনা নির্ধারণ বন্ধের দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ের কারণে এমনিতেই খামারিরা লোকসানের সম্মুখীন, এর ওপর খাজনা। এই মোরগ খামার ব্যবসায়ীদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্মীপুর পৌর পোল্ট্রি মোরগ খাজনা দাবী ও মোরগ আনলোড করতে বন্ধ রাখেন ৩০ই এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে। এতে ভোগান্তিতে পড়েছে ক্রেতাগণ। মোরগ না কিনে ফিরে যাচ্ছে তাঁরা।
ব্যবসায়ীদের দাবী পৌর ইজারাদার মেইন বাজারে খাজনা দাবি না বাজারের বাহিরে খাজনা নামে ৫টাকা টোল আদায় করতে আসে কেন।
আজ দুপুর থেকে বন্ধ রয়েছে মোরগ বেচা-কেনা। ব্যবসায়ীদের দাবী এতে অর্ধকোটি টাকার ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে পড়েছে।
তারা আরও জানান- আমরা ব্যবসায়ীরা ইজারাদারের এই অযৌক্তিক খাজনা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করে আমরা এ ঘটনার প্রতিবাদে
দোকান বন্ধ রেখেছি।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com