মো: হোসেন চৌধুরী :
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ক্রীড়া ও সংস্কৃতিমনা অসাম্প্রদায়িক নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্নন তুন প্রজন্মের জন্য ক্রীড়া সংগঠক তৈরি” এই লক্ষ্যকে সামনে রেখে ২০২৫ সালের নতুন কমিটি গঠিত হলো ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের।১৮ ই জানুয়ারী রোজ শনিবার স্থানীয় একটি মিলনায়তনে ২০২৫ সালের ১ম অধিবেশনে উক্ত কমিটি ঘোষণা করা হয়। ফিরোজ মাহমুদের উপস্থাপনায় এবং সফি মুহমুদ নিজুর ব্যবস্থাপনায় সাধারণ অধিবেশনটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহেদুর রহমান চৌধুরী আজাদ।এসময় ক্লাবের উপদেষ্টা এবং নির্বাহী কমিটির সদস্যবৃন্দ আলোচনা রাখেন।আলোচনায় বক্তারা বলেন আমাদের ক্লাবটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়ে অধ্যবধি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আগামী দিনেও আমরা ক্রিকেট,ফুটবল, সহ যাবতীয় সকল খেলার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করব।এই এলাকা মাদকমুক্ত করতে আমাদের ক্লাব ভূমিকা রাখবে। পাশাপাশি ক্লাবের সদস্যদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা ভালো খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী তৈরি করব এবং সকল ধরনের সামাজিক কাজে ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ অংশগ্রহণ করে আমাদের সদস্যদের প্রতিভা বিকশিত করব।আলোচনা পর্ব শেষে নতুন করে আগামী ৩ বছরের জন্য নিম্নোক্ত কমিটি ঘোষণা করা হয়।৫ জন উপদেষ্টা পরিষদ ও ১৯ জন পরিচালনা কমিটির নির্বাহী সদস্য এবং ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।প্রধান উপদেষ্টা: জনাব সাহেদুর রহমান চৌধুরী আজাদ, প্রধান পরিচালক: জনাব সফি মাহমুদ নিজু , সভাপতি: জনাব আবদুল মজিদ, সাধারণ সম্পাদক: জনাব জয়নাল আবেদিন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক: জনাব গেলমান হোসেন প্রমূক।শতাধিক ক্রীড়া প্রেমী নবীন ও প্রবীণদের অংশগ্রহণে এবং নব গঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com