বিশেষ সংবাদদাতাঃ মোহাম্মদ রনি, কারওয়ান বাজারের একজন অভিজ্ঞ তরমুজ বিক্রেতা সুপরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছে। ফেইসবুক পেইজ পোস্টের মাধ্যমে জানা গেছে মোহাম্মদ রনি দীর্ঘ ১০ বছরেও বেশি সময় ধরে তরমুজ ব্যবসার সাথে জড়িত। তার মূল পেশায় তরমুজ বিক্রি। তবে সম্প্রতি, তার ভিন্নধরনের ও মজার বিক্রির ধরন তাকে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। তরমুজ বিক্রির সময় তিনি উৎসাহভরে বলেন, "ঐ কিরে! ঐ কিরে! মধু! মধু! রসমালাই! কারেন্ট যা পথচারী ও ক্রেতাদের নজর কাড়ে।
তার এই অভিনব উপস্থাপনা শুধু বিনোদনই দিচ্ছে না, বরং ক্রেতাদের মনেও আনন্দ জাগিয়ে তুলছে। তার সাথে তিনি পাকা ও রসালো তরমুজ চিনতে পারেন, যা তার দীর্ঘ অভিজ্ঞতারই প্রমাণ। রনির এমন প্রাণবন্ত বিক্রয়ধারা মানুষকে আনন্দ দিচ্ছে, আর তিনি হয়ে উঠেছেন সামাজিক মাধ্যমে এক আলোচিত চরিত্র!
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com