প্রতিনিধিঃ
মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া
অভিজ্ঞ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হওয়ার একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি গত ২১ আগস্ট সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরদিন অর্থাৎ ২২ আগস্ট বিকালে মুন্সীগঞ্জের কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে ভেসে ওঠা এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি পুলিশ বা পরিবার। তবে সাংবাদিক মহলে ঘটনাটি রহস্যজনক হিসেবে দেখা হচ্ছে।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে, ২১ আগস্ট সকালে, বিভুরঞ্জন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি লেখা পাঠান। ফুটনোটে তিনি উল্লেখ করেন জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।
সে লেখায় তিনি তুলে ধরেন নিজের আর্থিক সংকট,দীর্ঘদিনের অসুস্থতা (আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস),ছেলে ও মেয়ের শিক্ষা ও কর্মজীবনে ব্যর্থতা,এবং নিজের জীবনের প্রতি গভীর হতাশা ও অভিমান।
তিনি লিখেছেন,সত্য লিখে বাঁচা সহজ নয়, পেশাজীবনে অর্ধশতাব্দীর বেশি সময় সত্য প্রকাশের পক্ষে দাঁড়িয়েছি, কিন্তু বিনিময়ে পেয়েছি আর্থিক দুঃখ-কষ্ট, অবহেলা ও অনিশ্চয়তা,সাংবাদিকতা ও কর্মজীবন।
বিভুরঞ্জন সরকার দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় সাংবাদিকতায় যুক্ত ছিলেন।
বর্তমানে তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন।
এর আগে তিনি কাজ করেছেন দৈনিক সংবাদ, দৈনিক রূপালী, সাপ্তাহিক যায়যায়দিন, সাপ্তাহিক একতা, মৃদুভাষণ, চলতিপত্র, মাতৃভূমিসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকীতে।
মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সম্পাদক।সাংবাদিক মহলে শোক তার অকাল মৃত্যুতে দেশের সাংবাদিক সমাজ শোকাহত।
সহকর্মীরা বলছেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালানো এক অনমনীয় মানুষকে হারালো বাংলাদেশ।
বিভুরঞ্জন সরকারের লেখা দীর্ঘদিন পাঠকপ্রিয় ছিল। তার “শেষ খোলা চিঠি সাংবাদিকতার পেশার সংকট ও ব্যক্তিগত বেদনার এক নির্মম দলিল হয়ে থাকবে।বুক ভরা অভিমান নিয়ে চলে গেলেন বিভুরঞ্জন সরকার।
মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহ সাংবাদিক মহলে শোকের স্রোত বইয়ে দিয়েছে। আর কখনো হবেনা তার হাতে লেখা অপরাধীচক্রদের বিরুদ্ধে।
আর কত সাংবাদিক পরিবার সদস্যকে এই ভাবে জীবন দিতে হবে সন্ত্রাসী দলের হাতে। দৈনিক লক্ষ্মীপুরের কথা পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের প্রতি শোক প্রকাশ।
একইসাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি অতিদ্রুত সাংবাদিক বিভুরঞ্জন সরকার কে হত্যা কারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার দাবি প্রার্থনা করছি।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com