লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে যে দলে ক্ষমতায় আসে, সেই দলের পত্রিকায় সরকারি বিজ্ঞপ্তি দিতে প্রস্তুত থাকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা গণ। শুধু তায় নয়,এক দিলে দুই পাখি, দলীয় নেতাদের ঠিকাদারি লাইসেন্স নিয়ে বিজ্ঞপ্তি পাওয়ার আশঙ্কায় নতুন বিজনেস নামে খোলা হয়েছে পত্রিকা। আর এতে শুরু হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি নামে হানা। এতে দুর্নীতি করতে সুবিধা পাচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।কর্মকর্তাদের দুর্নীতি ও চাঁদাবাজি রক্ষা করার লক্ষে চলছে দলীয় নেতাদের পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া। সত্য প্রকাশে মাঠে নির্যাতিত সংবাদকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেও সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি থেকে বঞ্চিত। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি আরো শক্তিশালী করতে দলীয় নেতাদের সঙ্গে হাত মিলিয়ে দেওয়া হচ্ছে দলীয় নেতাদের পত্রিকায় বিজ্ঞপ্তি। দীর্ঘ ১৭ বছর একদলে দলীয় নেতাদের পরিচয়ে কয়েকটি পত্রিকা খুলে হাতিয়ে নিল কোটি টাকার বিজ্ঞপ্তি। ৫ই আগস্টের পর নতুন স্বাধীনতা ঘোষণা হলেও বন্ধ হয়নি দুর্নীতি। দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে দুর্নীতি, আর্থিক সংকটে পড়ছে লক্ষ্মীপুর বাসী। তবে দেখা যায় লক্ষ্মীপুরে দলীয় নেতাদের পত্রিকা ব্যতীত আরও অন্যান্য জাতীয় পত্রিকা শতাধিক থাকলেও পাচ্ছে না সরকারি বিজ্ঞপ্তি। এছাড়াও আরো দেখা যায় কিছু সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সেলফি তোলা এবং তেল মারা সংবাদ দাদাদের পত্রিকায় দেওয়া হচ্ছে সরকারি বিজ্ঞপ্তি। প্রকৃত সংবাদ দাতা সংবাদ কর্মীরা সরকারি বিজ্ঞপ্তি থেকে বঞ্চিত। এসব অনিয়ম থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেরিয়ে আসার নেই কোন পরিকল্পনা। লক্ষ্মীপুর জেলার স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তর সহ লক্ষ্মীপুর জেলার ভিতরে পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরে বিজ্ঞপ্তি অনিয়ম। পরবর্তী সংখ্যায় বিস্তারিত আরও আসছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com