স্টাফ রিপোর্টারঃ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর হইতে চৌমুহনী সড়কের ৪ লেনের কাজ দ্রুত শুরু করার প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার ২০ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরে উত্তর স্টেশন জেলা প্রেসক্লাব কার্যালয়ে।
সংবাদ সম্মেলনের আয়োজন করেন জামায়াতের ইসলামী লক্ষ্মীপুর শহর ও চন্দ্রগঞ্জ শাখার যৌথ উদ্যোগে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতের ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম,লক্ষ্মীপুর জেলা জামায়াতের ইসলামী সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারী নাছির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে।
এসময় বক্তাদের উপস্থিতিতে বক্তব্য রাখেন, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারী নাছির উদ্দিন মাহমুদ,লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান সহ আরও অন্যান্য বক্তাগণ।
জামায়াত নেতা রেজাউল করিম বক্তব্য বলেন, ঢাকা-চট্টগ্রামসহ দেশের অধিকাংশ জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম লক্ষ্মীপুর হইতে চৌমুহনী সড়ক।
গত ফেব্রুয়ারি মাসে এ সড়কটি চারলেনের জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু কার ইন্ধনে সড়কে কাজ হচ্ছে না। লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও কোন নির্দিষ্ট কারণ জানাতে পারছে না।
তিনি আরও বলেন,বর্তমান কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে কাজটি শুরু হচ্ছে না।
লিখিত বক্তব্যে আবুল ফারাহ নিশান বলেন, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি বেহাল হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
এ সড়কের জন্য ৩৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রয়োজনীয় টেন্ডার জমা হয়নি কারণ দেখিয়ে কাজ শুরু করা হচ্ছে না। আমরা দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ শুরুর প্রতিবাদ দাবি জানচ্ছি।
আর না হয় আবারও লক্ষ্মীপুর জেলা জামায়াতের ইসলামী আন্দোলন দলীয় সংগঠন সড়কে মানববন্ধন শুরু করবে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com