লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ আইনশৃঙ্খলা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।১৩ ই মার্চ বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্য অনুযায়ী সেনাবাহিনীর নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সুস্থ অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করে লক্ষ্মীপুর সদর থানায় প্রেরণ করা হয়।

আটক কারীরা হলেন, মোহাম্মদ ফেরদৌস, মো. দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার, কবির হোসেন ও মো. সোহেল।প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দালালের খপ্পরে পড়তে হয়। তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা আর্থিকভাবে লাভবান হয়।

এনএসআইয়ের তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথভাবে অভিযান পরিচালনা করায় আজ তারা হাতে নাতে ধরা পড়েছে।এদিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ এর নিকট দৈনিক লক্ষ্মীপুরের কথা আটক কৃত ৭ দালালদের বিষয় কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে তিনি বলেন,সদর হাসপাতালে ৭ দালালকে আটক করা হয়েছে। রোগীরা চিকিৎসা নিতে এসে দালালদের হাতে জিম্মি হয় প্রতিনিয়ত। গোয়েন্দা সংস্থার তথ্য সন্ধানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ আইনশৃঙ্খলা বাহিনী সুস্থ অভিযান পরিচালনা চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। এবং গ্রেফতার কৃত ৭ দালালদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের কে কোটে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com