মো: হোসেন চৌধুরী
জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন বি এন পি সভাপতি পদ প্রার্থী হিসাবে আত্ম প্রকাশ করছেন, এবং মাঠে নিজকে পুনরায় উজ্জীবিত করে আগাম ভোট যুদ্ধে লড়ছেন যারা।
১/ তমিজ উদ্দিন চৌধুরী, ২/নুর হোসেন চৌধুরী আরজু, ৩/ফখরুল ইসলাম স্বপন, ৪/বাহার পাটোয়ারী, এখন পয্যন্ত যোগাযো করে এই চার জন সংগ্রামী নেতৃ বৃন্দের চর রুহিতা ইউনিয়ন বি এন পির সভাপতি পদে প্রার্থী হওয়ার প্রাকাশিত বক্তব্য পাওয়া গিয়েছে। মাঠে অনু সন্ধানে জানা যায়, বর্তমানে চররুহিতা ইউনিয়ন বি এন পির কমিটিতে নুর হোসেন চৌধুরী আরজু সভাপতি, তমিজউদদীন চৌধুরী ইউনিয়ন বি এন পির সহ: সভাপতি এবং লক্ষ্মীপুর সদর উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক পদে আছেন, ফখরল ইসলাম স্বপন সাধারন সম্পাদক এবং বাহার পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক হিসাবে দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালন করে আসছেন।
বর্তমানে কেন্দ্রীয় বি এন পির নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সমগ্র বাংলাদেশে ওয়ার্ড থেকে শুরু করে সেন্ট্রাল বি এন পি এবং সকল অংগ সংগঠন এর সকল সাংগঠনিক কাঠামো গঠন করা হবে। কর্মীদের নিরপেক্ষ ভোটদানের মাধ্যমে। তারই ধারা বাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন বিএনপির নির্বাচন হতে যাচ্ছে। যার দিন তারিখ সময় এখনো নির্ধারিত হয় নাই, এখনি মাঠে নেমে গেছেন প্রার্থীরা। বি এন পির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক যারা ত্যাগী সক্রিয় এবং দল ও দেশের উন্নয়নে, সাবেক রাষ্ট্র পতি, বি এন পির প্রতিষ্ঠতা শহিদ মেজর জিউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদাজিয়ার আদর্শকে লালন করে আসছে, দুর্নীতি ঠেকাতে পকেট কমিটি না করে এই নির্বাচন এর আয়োজনের সিদ্ধান্ত নিয়ে থাকেন।।বর্তমানে নির্বাচন পরিস্থিতিতে সরে জমিনে অনুসন্ধানে উঠে এসেছে সকল নেতা কর্মী ও সাধারন সদস্য জনমতে জনতার মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নেতারা যাচ্ছে কর্মীর বাড়ি বাড়ি, খবরা খবর নিচ্ছেন কর্মী ও সদস্যদের, কোলা কুলি মহাব্বত বেড়ে গিয়েছে, সুখ দু: খের ও শেয়ার করছেন কেউ কেউ। দীর্ঘ ১৫ বছর পর নিজ দলের কমিট গঠনে আবাদ নিরপেক্ষ নির্বাচন চর্চা শুরু করছে বি এন পি। মাঠে চষে বেড়াচ্ছে নিজের সক্রিয় ও বিগত দিনে সৈরাচার আওয়ামিলীগ এর দুঃশাসনে ত্যাগ, জেল, জুলুম, গুম খুন, ও নির্যাতিত শিকার হওয়ার গঠনা গুলো ও উঠে আসছে। ঐ দিকে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যারা আওয়ামিলীগ এর নেতাদের মনজয়ে ব্যাস্ত ছিলো, আওয়ামিলীগ এর নেতাদের সাথে ছবি আছে কিংবা আওয়ামিলীগ এর গুপ্তচর, তাদেরকে বয়কট করা হবে এই নির্বাচন থেকে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com