লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দুই হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে আউশ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক দুই হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার ২৩ শে-ই এপ্রিল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে সার ও বীজ ধান বিতরণ উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জামশেদ আলম রানা। সার ও বীজ ধান বিতরণ শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ শরিফুল ইসলাম ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ জহিরুল ইসলাম ।এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান ভূঁইয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সহ প্রমুখ। সার ও বীজ ধান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বক্তব্যে জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরের বরাদ্দআউশ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক দুই হাজার কৃষকের প্রত্যেককে বিনামূল্যে এক বিঘা জমি আবাদের জন্য আউশ খরিপ-১,আউশ ধানের বীজ পাঁচ কেজি, সার ডিএপি ১০ কেজি এবং এমওপি ১০ কেজি করে দেওয়া হয়েছে কৃষি প্রণোদনা।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com