লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর শহর এলাকায় মিলেনিয়াম প্রাইভেট ১টি হাসপাতাল ও ১টি ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বর্ণিত প্রতিষ্ঠানগুলোতে যথাযথ লাইসেন্স না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ভোক্তার জীবনের ঝুঁকি সৃষ্টি করার অপরাধে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা,২০২১ এ ১ লক্ষ টাকা(১,০০,০০০ টাকা) এবং ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এ ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।
উক্ত অভিযানটি পরিচালনায় করেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন, এসময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর এর প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধি, ড্রাগ সুপার সহ বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com