লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:লক্ষ্মীপুরে যুবদলের ইউনিটগুলোকে গতিশীল করা এবং আগামীর নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ওয়ার্ড পর্যায় থেকে কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে।
লক্ষীপুর যুবদলের কমিটি গঠনে প্রার্থীরা হলেন, লক্ষীপুর পৌরসভার পৌর ৩নং ওয়ার্ডে ওয়ার্ড যুবদলের সভাপতি আলম নুর ও রাশেদ সদাগর, সাধারণ সম্পাদক পদে সোহেল ও মুরাদ, সাংগঠনিক সম্পাদক পদে রিপন ও আক্তার।
প্রার্থীরা বলেন, দীর্ঘ ১২ বছর পরে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড যুবদলের কমিটি গঠন শুরু হয়েছে।
এটা আমাদের মত কর্মীদের জন্য আনন্দ।
এরই ধারা বাহিকতায় শনিবার ১৬ মে বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর যুবদলের আয়োজনে বিসিক শিল্পনগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্তা কর্মীসভায় পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন।পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর যুবদলের সদস্য সচিব মুনসুর আহম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওমর আলী কিরণ পাটোয়ারী। পৌর যুবদলের সদস্য, জনাব এডভোকেট আমজাদ হোসেন, রিয়াজ পাটোয়ারী ও টুটুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, মিজানুর রহমান সাবেক ওয়ার্ড যুবদলের সভাপতি সহ আরও অনেকে।
সভায় বক্তারা সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com