বিশেষ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর শহরে পৌরসভার পৌর ৪ নং ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে পানিবন্দি বন্যার্তদের জন্য কুয়াত প্রবাসী যারা সহযোগিতা করেছেন তারা হলেন, জনাব, প্রকৌশলী কাজী মন্জু আলম,জনাব রাশেদ পাঠান, জনাব তামিম এনাম,আব্দুল মালেক, নিজাম মোতালেব, রানা,জাহাঙ্গীর ও বাপ্পি। ৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী উপহাররুপ হিসেবে দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৪ নম্বর ওয়ার্ডে। লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদ সংগঠনের উদ্যোগে আয়োজন করেন প্রবাসী আব্দুল মালেক।আবদুল মালেকের আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শহরে পৌরসভার পৌর ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দা ও ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোহন।এসময় আরও উপস্থিত মোঃ আলাউদ্দিন, মোঃ মহরম আলী, দেলোয়ার হোসেন, জাতীয় দৈনিক গণজাগরণ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার প্রচার ও প্রকাশক সম্পাদক দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল সহ আরো অনেক মানবতা মানবিক সেবক সেচ্ছাসেবী কর্মী গণ।
এদিকে সরজমিন গিয়ে দেখা যায় বন্যা কবলিত অসহায় হতদরিদ্র মানুষের খাবার না পাওয়ার আহাজারি কান্না।পানিবন্দি এলাকায় গিয়ে কয়েকজন অপরিচিত স্থানীয় প্রতিবেশী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানতে পারি,ত্রাণ সামগ্রী দিতে আসেনি কেউ,পানি বেশি রাস্তার অবস্থা ভালো না থাকার কারণে পাচ্ছেনা ত্রাণ সামগ্রী পানিবন্দি সাধারণ মানুষজন। বন্যার পানির কারণে ঘর বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না যার ফলে না খেয়ে থাকতে হচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে। লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৪ নম্বর ওয়ার্ডে পানি ঘর বন্ধী কয়েকজন কে জিজ্ঞেস করে মোহন ত্রাণ সামগ্রী সঠিকভাবে দিচ্ছে কি-না জানতে চাইলে তারা বলেন,মোহন আমাদের এলাকার ছেলে, সে আজ তার এলাকাবাসী পানিবন্দি মানুষের দিকে তাকে দিনরাত যখন যা কিছু সম্ভব হয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছেন মোহন।তারা আরও জানান,আমরা দীর্ঘদিন ধরে বন্যার পানিতে বাসছি, কেউ আমাদের খোঁজ খবর নিতে আসেনা, ত্রাণ বিতরণ কারীরা রাস্তার মধ্যে দিয়ে চলে যায়, আমাদের এই দিকে আশা হয় না।আজ লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আমাদের এলাকার কৃত্রিম সন্তান, আমাদের এলাকার গৌরব, প্রবাসী আব্দুল মালেক এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের কে সাহায্য সহযোগিতা করে আর্থিক সহায়তা দিয়েছে। তাই লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদ সংগঠন ও ছাত্রদলের সাবেক সভাপতি ত্রাণ সামগ্রী বিতরণে পরিচালনা কারী মোঃ মোহন ও আয়োজন কারী প্রবাসী আব্দুল মালেক ও তার সেচ্ছাসেবী ছাত্রদলের কর্মীদের জন্য দোয়া করি বলে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে হাতে নিয়ে সাধারণ মানুষ দুই হাত তুলে দোয়া করতে দেখা যায়। এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি ত্রাণ বিতরণ কারী মোঃ মোহন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,আমরা আমাদের নিজ উদ্যোগে এর আগে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আজ আমার এলাকার প্রবাসী আব্দুল মালেকের আয়োজনে বন্যার্তদের জন্য লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন,আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ অহবাহত চলমান থাকবে। যতদিন বন্যার পানি থাকবে ততদিনে আমাদের যতটুকু সম্ভব হয় তাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলে জানিয়েছেন পৌর ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দা ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মোহন। তবে তাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ সারাদিন ব্যাপি কার্যক্রম চলবে। এদিকে লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদ সংগঠনের কুয়েত প্রবাসী আব্দুল মালেক দৈনিক লক্ষ্মীপুরের কথা কে মুঠোফোনে জানান,আমাদের লক্ষ্মীপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে পৌরসভার পৌর ৪ নং ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণ খাদ্য সামগ্রী হিসেবে বিতরণ হয়েছে। তিনি আরও বলেন, প্রবাসী সংগঠনের উদ্যোগে শুধু ৪ নম্বর ওয়ার্ড ত্রাণ সামগ্রী বিতরণ হয়নি একইসাথে বন্যা কবলিত বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডের এলাকায় গুলির মধ্যে শুকনো খাবার পোঁছানো হয়েছে এছাড়া যাদের রান্না করার উপযোগী ছিল তাদের জন্য রান্না করার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীকালও আমাদের প্রবাসী সংগঠনের উদ্যোগে রান্না করা খাবার পোঁছানো হবে এখনো যেসব জায়গায় পানিবন্দি সাধারণ মানুষ রয়েছে সেসব এলাকায় বন্যার পানিবন্দিদের জন্য রান্না করা খাবার পোঁছানো হবে বলে জানিয়েছেন প্রবাসী আব্দুল মালেক।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com