মো: হোসেন চৌধুরী
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন এর চর মন্ডল গ্রামে গত কাল সোমবার ১১/৮/২০২৫ ইং তারিখে দুপুর ১ টার সময় প্রবাসী মিজান এর বাড়ির বসতের নির্মাণাধীন ঘরের সামনে জমি জামার পুর্বের জের ধরে প্রবাসির স্ত্রি কুসুম বেগম ৩৫ এবং তার ছেলে নিরব ১৯ রিহান ১২ রাহাত ৬ এবং মেস্তরি রাকিব ২১ কে মেরে জখম করে একই এলাকার আফসার ব্যাপারি বাড়ির রাহাত উদ্দিন এর ছেলে সিরাজ উদ্দিন ৫০ সিরাজ উদ্দিনের ছেলে বেলাল ২৮ ছেলে হোসেন ২৬ সিরাজের ভাই মফিজ ৪৫ এবং মোস্তফার ছেলে রাহাত ২২ । জানা যায় হামলা কারিরা একই গ্রামের পাশের বাড়ির। গঠনার সময় দুপুর ১ টার সময় প্রবাসী মিজান এর স্ত্রী বাড়ির কাজ করাচ্ছে, রাজ মেস্তরিরা নির্মাণাধীন কাজে ব্যাস্ত এলাকায় প্রায় মানুষ শুন্য এমত অবস্থায় দলবদ্ধ ভাবে আক্রমণ কারিরা এসে প্রথমে নিরব কে সাবাল দিয়ে বাড়ি দিয়ে ফেলে দেয়, নিরবকে তার মা কুসুম বেগম বাঁচাতে এলে তাকে চুল ধরে হোসেন, বেলাল, সাবাল দিয়ে মারতে থাকে সিরাজ দাও এর কাঁদা দিয়ে বাড়ি দেয় এবং হোসেন ইট দিয়ে মের থেতলাতে থাকে, পরবর্তী তে গলা টিপে ধরে রাখে, রিহান এবং রাহাত মায়ের অবস্তা দেখে চিৎকার দিয়ে আসলে তাদেরকে ও সাবাল দিয়ে বাড়ি দিয়ে জখম করে, পাশের ঘরের নববিবাহিতা কন্যা নাম প্রকাশে অনিচ্ছুক তাকেও সাবাল দিয়ে মেরে হাতে জখম করে। পরবর্তী তে রাজ মেস্তরিরা সহ এলাকার লোকজন শোর চিৎকার করলে হামলা কারিরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। কুসুম বেগমের অবস্থা গুরুতর দেখে এলাকর লোকজন সহ কুসুমের ভাই মাসুদ সহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়, এ বিষয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: কমলা শিষ বলেন, রোগীর পাজর অনেকটা থেতলে গেছে মাথায় ও প্রচন্ড আঘাত, হাত ও পাও এক্সরে করলে বুঝা যাবে কতটা ইনজুরি হয়েছে। এই বিষয়ে লক্ষ্মীপুর সদর থানয় অফিসার ইনচার্জ আবদুল মোন্নাফ এর সাথে কথা বল্লে তিনি বলেন বিষয় টি আমাকে কুসুমের বড় ভাই মাসুদ অবগত করেছে এবং ভিডিও চিত্রে দেখেছি, হাসপাতালে এবং ঘটনাস্থলে আমারা তদন্ত করে এসেছি, আইনানুগ ব্যাস্থা গ্রহনের জন্য তদন্ত কর্মকর্তা এস আই কমল মালেকাকে বলা হয়েছে। কমল মালেকা সাংবাদিকদের বলেছেন বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গিয়েছে, নিয়মিত মামলা রুজু হয়েছে, আমরা খুব শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করবো। কুসুমের ভাই মাসুদ বলেন আমার ভগ্নিপতি সৌদি প্রবাসী, হামলা কারিরা তাদের কোন আত্মীয় সজন নয়। এরা এলাকায় বিভিন্ন মানুষকে জমি জামা পাবে বলে হয়রানি করে পরে টাকা হাতিয়ে চলে যায়। এভাবে ওদের এলাকায় অনেক ঘটনা ঘটিয়েছে। ঠিক একই রকম জমি পাবে এরকম নাটক সাজায়, লোক মারফত আমার বোনের কাছে টাকার জন্য প্রস্তাব করে। আমার বোন কুসুম বেগম টাকা দিতে অপরাগত হলে, ওরা আমার বোনের বাড়িতে এসে বাঁশ টাস ফেলে দেয়াল ভেঙ্গে বোন এবং বোনের ছেলেদের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। আমি এলাকা বাসি সহ বাংলাদেশের সকলের কাছে এই নির্মমতার বিচার চাই। আমি আইনের সরান পন্ন হয়েছি।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com