লক্ষ্মীপুর বিশেষ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে ৭ দিন পর সড়কে দ্বায়িত্ব পালনে ফিরে এলেন ট্রাফিক পুলিশ। সকাল থেকে উত্তর তেমুহানী, দক্ষিণ তেমুহানী ও ঝুমুর মহাসড়ক সহ শহরের বিভিন্ন সড়কে যানজট নিষ্কাশনে দ্বায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক পুলিশদের কে। এ ছাড়া জেলার ৫টি উপজেলায় প্রত্যেকটি সড়কে যানবাহনের শৃঙ্খলা ও যানজট নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে চলছে তাদের দ্বায়িত্ব পালনের কাজ। এদিকে ৬টি থানায় দাপ্তরিক কাজ, মামলা ও তদন্ত কার্যক্রমসহ নাগরিক সেবা দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত দেখা যাচ্ছে থানা-পুলিশ। এর আগে গত কয়েক দিন ধরে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের ভূমিকায় কাজ করছে। বিশেষ পরিস্থিতিতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তবে লক্ষ্মীপুর জেলার শহর ও গ্রাম গঞ্জে এই সাত রাত আতংকে থাকতে হয়েছে আইনশৃঙ্খলা পুলিশ সদস্যদের সেবা না থাকার কারণে যদি এই সাতদিন ছাত্র সমাজ তাদের সেবা দিয়েছেন তবুও কাটেনি তাদের মনের ভয় বন্ধ ছিলোনা চুরি ডাকাতি লুটপাট করা। তবে আজ থেকে সাধারণ মানুষের মনে ভয়ের আতংক কেটে গিয়ে অধিক অংশ,ফিরে এসেছে তাদের জীবন শান্তির সস্থি, এখন থেকে পাবে পুলিশ সেবা। এবার গ্রাম গঞ্জের সাধারণ মানুষ বুঝেছে নিরাপত্তা কাকে বলে এবং কি জিনিস তাই এবার থেকে গ্রাম গঞ্জের সাধারণ মানুষ সিদ্ধান্ত পাল্টে গেছে তাই এবার থেকে আইনশৃঙ্খলা পুলিশ বাহিনীদের সাথে ভালো ব্যবহার দিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ মানুষ।এদিকে যানবাহনচালক ও স্থানীয়রা জানায়, সড়কে ট্রাফিক পুলিশ কাজ করায় স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে। এখন কোনো যানজট নেই। তবে এখনো যে সকল মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা যত তাড়াতাড়ি ফিরবে,ততই তাড়াতাড়ি সবার জন্য মঙ্গল বয়ে আনবে। এর আগে ট্রাফিক না থাকায় শিক্ষার্থীরা যেভাবে সড়কে ট্রাফিকের ভূমিকা পালন করছে, সেটাও অনেক ভালো উদ্যোগ ছিল। হানা-হানি ও সহিংসতা নয়, দেশে শান্তি চায় তারা।দেখা যাচ্ছে যে সড়কে ট্রাফিক পুলিশ কাজ করায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মনে।ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক মো. আমানত উল্যাহ বলেন, সরকারে আদেশ-নির্দেশ মেনে ট্রাফিক পুলিশ কাজ করতে হবে। তারাই যে সরকার আসবে আমরা তার ধারাবাহিকতা মেনে চলতে হবে। আমরা সকাল থেকে দ্বায়িত্ব পালনের কাজে যোগ দিয়েছি, পাশাপাশি ট্রাফিক পুলিশের প্রতি আস্থা ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। প্রত্যেকটি সড়কে শৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে সকাল থেকে মাঠে কাজ চলছে ট্রাফিক পুলিশ দ্বায়িত্ব পালন করতে কোনো সমস্যা নাই। লক্ষ্মীপুরের পুলিশ সুপার তারেক বিন রশিদ দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান, জেলার ৬টি থানায় পুলিশ কর্মস্থলে ফিরছে। দাপ্তরিক কাজ, মামলার তদন্ত এবং নাগরিক সেবা নিশ্চিতে পুরোদমে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা। পাশাপাশি সকাল থেকে প্রত্যেকটি উপজেলার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও সড়কে শৃঙ্খলা ফিরাতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশও। এখন আর কোনো সমস্যা নাই। তবে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করছেন। এছাড়া সহযোগিতা না পেলে কাজ করা কষ্ট কর হবে বলে ধারণা করছেন তিনি।তিনি আরও জানান, মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের অঙ্গীকার। তবে এখনো দুই একজন কর্মস্থলে যোগদান করেন নাই তারাও হইতো অসুস্থ্য আছে যার ফলে চিকিৎসা দিন থাকতে পারে। আশা করি আগামীকাল বাকী দুই একজনও তাদের কর্মস্থলে যোগদান করিবেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com