কামরুল ইসলাম
কমলনগর প্রতিনিধিঃ মেডিকেল, ইন্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। (আজ) বৃহস্পতিবার সংগঠনটির লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত শহরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম।
আজ ১২ই জুন (বৃহস্পতিবার) জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আরমান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, জেলা অফিস সম্পাদক পারভেজ হোসাইন, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অর্ধশতাধিক মেধাবী চান্সপ্রাপ্ত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com