নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে বাইশমারা কমার্স কলেজের নাম করণ করে সাইনবোর্ড লাগিয়ে জামায়াতপন্থী দলের নেতা কর্মীরা ব্যক্তির মালিকানা জমি দখল দেওয়ার চেষ্টায় করছে পায়তারা। মালিকানা সম্পত্তি দখল দেওয়ার চেষ্টায় পায়তারা করতে জামাত পন্থী দলীয় নেতাকর্মীদের লক্ষ্য ও উদ্দেশ্যের ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড লাহারকান্দি বাঁশমারা এলাকার স্থায়ী বাসিন্দা নুর জাহান গং ও ফাতেমা গংদের সঙ্গে।ভুক্তভোগী নুরজাহান বেগম গং ও ফাতেমা খাতুন গংদের অভিযোগ সূত্রে জানা যায়,দলিল ও রেকর্ড সূত্রে মালিক নুরজাহান বেগম জং ফজল হক গং। যার দলিল নং- ৯৫/৮৯। রেকর্ড বিআরএস খতিয়ান নং- ৭৮৫। এছাড়াও ফাতিমা খাতুন গং একই দলিল ও একই খতিয়ান ভুক্ত বিআরএস রেকর্ড সুত্রে মালিক ফাতেমা গংরা। ১৯/০৬/১৯৬৫ সনে খরিদ সুত্রে মালিক মমিন উল্যাহ পিতা মৃত আব্দুল হাসিম সাং লাহারকান্দি।যাহার দলিল নং ৭৭/৮৭ বিআরএস খতিয়ান নং- ৮৬২। বহিষ্কারকৃত নেতা মিজান রহমান মোল্লা,জিএম জাকারিয়া সহ আরও অনেকে মিলে কমার্স কলেজ উপর সাইনবোর্ড লাগিয়ে জবর দখলের পাঁয়তারা করছে। এমন অভিযোগ উঠেছে জামাতপন্থী বহিষ্কারকৃত দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা। অভিযোগ সুত্রে জানা যায়, অসহায় নিরীহ আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ভুক্তভোগী পরিবারের স্বজন নুরজাহান বেগম গং ও ফাতেমা খাতুনগং নিরুপায় হয়ে লক্ষ্মীপুর জেলা জজকোর্টে একটি দেওয়ানী মামলা দায়ের করেন। ঔ মামলার বাদীপক্ষের এডভোকেট হলেন নজির আহমেদ। এডভোকেট নজির আহমদ ও আফজল হোসেন সহ কোটে একটি বৈঠকের সিদ্ধান্ত মতোই দলিল সুত্রে রাইপান নুরজাহান গং ও ফাতেমা খাতুন গংরা। অপরদিকে বিরুদ্ধে যাওয়া বিপক্ষ জামায়াতপন্থী নেতা কর্মীরা না মেনে বৈঠক থেকে উঠে গিয়ে রাতের অন্ধকারে দখল করে দখল বহাল রাখার চেষ্টায় চালিয়ে যাচ্ছে জামাতপন্থী দলের নেতা কর্মীরা। হত্যা ও খুন করে লাশ ঘুম করার হুমকি প্রদান করেন জামাত বহিষ্কারকিত নেতা কর্মী মিজানুর রহমান মোল্লা ও জিএম জাকারিয়া সহ আরো অনেকে। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারের স্বজনরা নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেন। কিছুদিন পরে যারা জায়গা দখল করেছেন তাদের মধ্যে ভাগাভাগি নিয়ে বিতর্কে সৃষ্টি হয় ও কমার্স কলেজের ভিতরে তাদের অসামাজিক কার্যকলাপ কারণে স্থানীয় প্রতিবেশী লোকজন কমার্স কলেজে ভাংচুর করে এবং কলেজটি বন্ধ করে দেয়।এ ঘটনা পর হইতে দীর্ঘদিন ধরে কমার্স কলেজটি বন্ধ থাকে। এদিকে ভুক্তভোগী পরিবারের স্বজনরা তাদের মালিকানা সম্পত্তি ফিরে পেতে লক্ষীপুর জেলা জজকোর্ট একটি মামলা দায়ের করেন। একই সাথে ভুক্তভোগী পরিবারের স্বজনদের দাবি তাদের মালিকানা বেদখল দেওয়া সম্পত্তি ফিরে পাওয়ার আশায় পুলিশ প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করছেন নুরজাহান গং ও ফাতেমা খাতুন গংরা।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com