নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও মাদক ইয়াবা গাজাঁ সহ একেএম ফরিদ উদ্দিন নেতা ও নাঈম হোসেন কে আটক করেছে সেনাবাহিনী। সোমবার ১১ই আগষ্ট রাত ১টার দিকে লক্ষ্মীপুর উপজেলা আওতাধীন ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকার স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দিন ও নাঈম সহ দুই যুবককে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করা হয়।
এ কে এম ফরিদ উদ্দিন হলেন, লক্ষ্মীপুর জেলার যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক। গোপন সূত্রে অভিযান পরিচালনা করেন সেনা ক্যাপ্টেন রায়হান খান। তিনি বলেন, গোয়েন্দা গোপন সূত্রে জানা যায় ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট এলাকার স্থানীয় বাসিন্দা এ কে এম ফরিদ উদ্দিন সাধারণ মানুষের ভিতরে দেশীয় অস্ত্র দেখিয়ে আতংক ছড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত।
এমন অভিযোগে অভিযান চালিয়ে তার সত্যতা পাওয়া যায়। এসময় এ কে এম ফরিদ উদ্দিন নেতার বাড়িতে বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও জুয়ার আড্ডা খানা থেকে মাদক ও নগদ আনুমানিক ১লাখেরও একটু বেশি টাকা সহ তাকে গ্রেপ্তার করি। আরেটি অভিযান পরিচালনা করে অপারেশন চালিয়ে একই ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা নাঈম হোসেন এর বাড়িতে আরও একটি অভিযান পরিচালনা করে অপারেশনের মাধ্যমে মাদক ইয়াবা গাঁজা ও সিসি টিভি সহ আটক করা হয় নাঈম নামের এক যুবক কে।
তিনি আরও বলেন,সেনা বাহিনীর পক্ষ থেকে এই অপারেশন এর অভিযান পরিচালনা করে হয়েছে। তখন রাত আনুষ্ঠানিক ৯টা থেকে দুটি নিউট্রন সিফের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অপারেশনের মাধ্যমে জানা গেছে, এ কে এম ফরিদ উদ্দিন নেতার বিরুদ্ধে আরও ১৪টি অস্র মামলা রয়েছে, প্রত্যেকটি মামলায় তিনি জাবিনে রয়েছেন।বর্তমানে তাদের দুজন কে গ্রেপ্তার করে পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে।
সাথে তাদের কাছ থেকে উদ্ধার কৃত একটি দেশীয় অস্ত্র ও নগদ টাকা মাদক ইয়াবা সহ যাই কিছু উদ্ধার করা গেছে বসগুলি জমা দেওয়া হয়েছে। পরবর্তী অভিযান পরিচালনা করে জানিয়ে দেওয়া হবে। আমাদের এই অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com