লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ মাদাম ব্রিজ সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাসের ১৫ জন যাত্রীর নিকট থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া যানবাহন পরিচালনা করার অপরাধে ৪ জন যানবাহন চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলায় ৯ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ১৫জুন ২০২৫ইং তারিখ রোজ রবিবারে এই অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের উদ্যোগে লক্ষ্মীপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা আইনশৃঙ্খলা বাহিনী সদস্য বৃন্দ। তবে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অভিযান চলমান থাকবে বলে জানান, জেলা মোবাইল কোর্ট পরিচালনা ম্যাজিস্ট্রেট।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com