লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে গত কয়েক দিনের টানা বর্ষণে বিভিন্ন এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে যেমন বেড়েছে ভোগান্তি তেমনই কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য খেটে খাওয়া মানুষ।
এদিকে, স্কুল কলেজের শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে। রামগতি আবহাওয়া অধিদপ্তরের জানা যায় গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, সক্রিয় মৌসুমি বায়ু ও পূর্ণিমার প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। যা আরও কয়েক দিন অব্যাহত থাকবে। গত এক সপ্তাহে প্রায় ৫০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
টানা বর্ষণে জেলা শহর কলেজ রোড, পিটিআই মোড়, রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক, জেবি রোড, কালু হাজী রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় স্কুল কলেজগামী শিক্ষার্থী, যানবাহন চালক ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, পর্যাপ্ত ড্রেজিং ব্যবস্থার অভাব। যে সকল ড্রেন আছে সেগুলো অপরিকল্পি ভাবে নির্মাণ এবং পরিকল্পিত নগরায়ন এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে বন্যার পানির মতো দেখা যায়। এতে সামান্য বৃষ্টিতেই লক্ষ্মীপুর শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
এছাড়া অবাধে খাল দখল, অবৈধ স্থাপনা, পুকুর ভরাট করা হচ্ছে। প্রশাসন থেকে বার বার সচেতন করা হলেও নাগরিকদের সাড়া পাওয়া যাচ্ছে না। গত কিছু দিন ধরে রহমতখালী খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগেও এমন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com