স্টাফ রিপোর্টারঃ
জিয়াউদ্দিন কমিশনার চট্টগ্রাম বিভাগ লক্ষ্মীপুর সদর উপজেলাস্থ কাকলি শিশু অঙ্গন পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের নব্যস্থাপিত গ্রন্থাগার, প্লে গ্রাউন্ড ও বিভিন্ন সংস্কার কাজ পরিদর্শন করেন। তিনি বুক রিভিউ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করেন।এছাড়াও তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,।এছাড়াও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com