লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরে বৈদ্যুতিক খুঁটিতে দেখা যাচ্ছে একাধিক সাইট লাইন।
চলছে ঝুঁকিপূর্ণ সাইট লাইন দিয়ে ফুটপাতে ব্যবসা।
সরজমিন পরিদর্শন করে গোপনে তথ্য নিলে মিলবে জড়িত একাধিক আলীশান বহুতল বাসা বাড়ি ও দোকানের মালিকগণ। তাদের মনে হচ্ছে সাইট লাইন না দিলে পরিবারের স্বজনরা অনাহারে মারা যাবে। আউট ইনকাম হিসেবে শুরু করেছে ফুটপাতে ব্যবসায়ীদের কে সাইট লাইন দিয়ে টাকার বাণিজ্য।
এমনটি মন্তব্যে করেছে পথচারীরা। বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের নেই কোনো তদারকি।
লক্ষ্মীপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ সাইট লাইন ব্যবহার করে ব্যবসা পরিচালনা এবং বিদ্যুৎ বিভাগের তদারকির অভাব নিয়ে উল্লেখযোগ্য অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর বাসীদের।অবৈধ সংযোগ লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধ সংযোগের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন কিছু অসাধু ব্যবসায়ীরা।
বিশেষ করে লক্ষ্মীপুর পৌরসভা উত্তর স্টেশন হইতে দক্ষিণ স্টেশন ও ঝুমুর স্টেশন সহ লক্ষ্মীপুর শহরে ঘনবসতি মহাসড়কের বাজার ও মহল্লা জনসাধারণের চলাচলের মোড় গুলোতে কিছু অসাধু ব্যবসায়ীরা শুরু করেছে অনুমতি বিহীন চা দোকান, মুদি দোকান, কপি সেন্টার ও ক্ষুদ্র শিল্প বস্ত্রালয় ফুটপাতে দোকান গুলো। যার ফলে সড়কের ২পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদেরকে।
খুঁটি থেকে সাইট লাইন নিয়ে চলছে মেইন সড়কের বাজার সড়ক পাকা রাস্তার দুই পাশে ফুটপাতের দোকান পাট।স্থানীয় স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ , লাখ, লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি কিন্তু কিছু অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের জড়িত থাকার কারণে এসব অবৈধ সাইট লাইনে এখনো সংযোগ রয়েছে। আজকের ঘটনা কি কেন্দ্র করে ক্রেতারা কেনাকাটা করতে এসে বলেন, বিদ্যুৎ অফিসে কর্মকর্তা - কর্মচারীদের তদারকির অভাবে লক্ষ্মীপুরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে শ্রমিকরা অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া সড়কের মাঝখানে থাকা খুঁটিগুলো দীর্ঘ সময় অপসারিত না হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত।
এতে বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং শুরু হয়। লক্ষ্মীপুর জেলায় চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় প্রচণ্ড লোডশেডিং হচ্ছে। যার ফলে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। পথচারীদের অভিযোগ,লক্ষ্মীপুর চকবাজার তমিজ মার্কেট ও পৌর বিপনী বিতান মার্কেট নয় শুধু, একই সাথে রয়েছে, গেঞ্জি হাটা,থানা রোড, ধান হাটা সহ আরও বিভিন্ন অলিগলিতে অবৈধ একাধিক সাইট লাইনের তার ঝুলতে দেখা যাচ্ছে। যে কারণে আজ ২৯ এপ্রিল মঙ্গলবার সকাল বেলায় বৃষ্টি হওয়ার শুরুতে পৌরসভা পৌর আধুনিক বিপনী বিতান মার্কেট এর সামনে তিন রাস্তার মোড়ে বৈদ্যুতিক খুঁটি থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভাগ্যে বাজারের ব্যবসায়ীদের চোখের নজরে পড়লে তারা তৎক্ষণিক বিদ্যুৎ অফিস কে কল করে জানান, বিদ্যুৎ অফিস কতৃপক্ষরা কলের মাধ্যমে খুটিতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তৎক্ষণ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। সড়কের পাশে রয়েছে ময়লা আবর্জনা ড্রেন। এর উপর দিয়ে পথচারীদের একমাত্র চলাচলের পথ হিসেবে প্রযোজ্য। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় খুঁটির পাশ দিয়েই ময়লা আবর্জনা ড্রেইনের উপর দিয়ে পৌরসভা করে দিয়েছে চলাচলের ব্যবস্থা।
সেই ড্রেইনের উপর দিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে প্রতিনিয়ত।ডেনির সাথে রয়েছ বৈদ্যুতিক খুঁটি। ঝুকিপূর্ণ খুঁটির পাশ দিয়ে পথচারীদের করা হচ্ছে যাতায়াত। তারা আরো বলেন, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এইসব খুঁটি থেকে অবৈধ সংযোগ নামে ফুটপাতের দোকান পাট ব্যবসায়ীরা সাইট লাইন ব্যবহার করে আসছে। ঝুঁকিতে রাখা হচ্ছে পথচারী ও বৈধ দোকান ব্যবসায়ীদের কে।
স্থানীয় বৈধ দোকান ব্যবসায়ীরা প্রশাসনের দৃষ্টি কামনা করে অতি দ্রুত এসব অবৈধ সাইট লাইন উচ্ছেদ করার দাবি জানিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বর্তমানে গ্রীস্ম কাল শেষ হয়ে বর্ষা কাল শুরু হয়েছে। বর্ষা কালে বৃষ্টির পানি পড়ে বৈদ্যুতিক তাঁর এমনিতেই শট হয়ে থাকে। অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী দোকান মালিক ও বাসাবাড়ির মালিকেরা লোভে পড়ে তাদের মেইন মিটার লাইন থেকে সাইট লাইন দিয়ে মাসিক মোটা অংকের টাকা কামে যাচ্ছেন।
তারা জানে না তাদের এক একটি বাড়ি করতে কয়েকশো কোটি টাকা ব্যয় হয়েছে। যদি জানা থাকতো, তাহলে এইভাবে ঝুঁকি নিয়ে তাদের মিটার থেকে ফুটপাতে ব্যবসায়ী দোকানীদের কে অবৈধ লাইন দিয়ে ব্যবসা করার সুযোগ দিতেন না। ফুটপাত ব্যবসায়ী দোকান মালিকদের সঙ্গে কিছু আলীশান বহুতল বাসা বাড়ির মালিকরাও জড়িত রয়েছে।
এইসব অবৈধ ঝুঁকিপূর্ণ সাইট লাইনে দেখা যাচ্ছে কিছু অসাধু বাড়ি মালিকদের কে।যে কারণে কিছুদিন পর পরে বৈদ্যুতিক খুঁটি থেকে অগ্নি কান্ডের ঘটনা ঘটে পথচারীরা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা ক্ষতিগ্রস্ত হইতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com