লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধি: লক্ষ্মীপুরে আগামী ১০ আগস্ট ২০২৫ থেকে পুলিশ কনস্টেবলে জেলাভিত্তিক শারীরিক সক্ষমতা যাচাই (PET) প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হবে মোট ৩ দিনে ৭ টি ইভেন্টের মাধ্যমে। প্রথম দিনে প্রার্থীর ওজন, উচ্চতা ও কাগজপত্র যাচাই করা হবে। দ্বিতীয় দিনে পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ড ২০০ মিটার এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডে ২০০ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। দ্বিতীয় ইভেন্ট পুশ আপ পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫ টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০ টি পুশ আপ দিতে হবে। তৃতীয় ইভেন্ট লং জাম্প পুরুষ প্রার্থীদের ১০ ফুট এবং নারী প্রার্থীদের ৬ ফুটdc দূরত্বের লং জাম্প দিতে হবে। সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবে। চতুর্থ ইভেন্ট (হাই জাম্প):পুরুষ প্রার্থীদের ৩.৫ ফুট এবং নারী প্রার্থীদের ২.৫ ফুট উচ্চতায় হাই জাম্প দিতে হবে। (সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবে) তৃতীয় দিনে পঞ্চম ইভেন্ট দৌড় হবে পুরুষ প্রার্থীদের ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ৬ মিনিটে ১০০০ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। ষষ্ঠ ইভেন্ট ড্র্যাগিং পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার টেনে ৩০ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের ১১০ ফুট ওজনের টায়ার টেনে ২০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে। সপ্তম ইভেন্ট রোপ ক্লাইম্বিং পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ৮ উচ্চতা পর্যন্ত দড়ি বেয়ে উপরে উঠতে হবে। উল্লেখ্য যে, কোনো প্রার্থী যেকোনো একটি ইভেন্টে অকৃতকার্য হলে তার প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে। তাই এখন থেকেই সবাই কে প্রস্তুতি নেওয়ার জন্য আহবান।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com