লক্ষ্মীপুর বিশেষ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ১০ এপ্রিল হোমিওপ্যাথির জনক মহাত্মা সেমুয়েল হ্যানিম্যানের ২৭০ তম জন্মবার্ষিকী এবং হোমিওপ্যাথি দিবস উপলক্ষে,,সকাল ১০ ঘটিকায়। লক্ষীপুর রোকেয়া এন, ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি লক্ষ্মীপুর জেলা শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডা.মোঃ আতাহার আলী।অধ্যক্ষ(অবসরপ্রাপ্ত)চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃমোঃ আক্তার হোসেন ফারুক।মেডিকেল অফিসার (হোমিও), লক্ষ্মীপুর সদর হাসপাতাল। আরো ছিলেন, ডালিম চন্দ্র দাস-ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা।এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষীপুর রোকেয়া এন.ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাঃফখরুল ইসলাম সহ অত্র কলেজের বিভিন্ন প্রভাষক বৃন্দউপস্থিত ছিলেন এবং আলোচনা পেশ করেন। এছাড়াও ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ডাক্তার ডাঃবেলায়েত হোসেন।সাধারণ সম্পাদক, ইসমাইল হোসেন সুজন।সহ বিভিন্ন উপজেলা ও থানার নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজনে ভূমিকা রাখেন লক্ষ্মীপুর আর,এন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক ডাঃ বেলাল হোসাইন, যুগ্ম- আবায়ক, ডাঃ ইকবাল হোসেন, ডাঃদিদার হোসেন,ডাঃ রায়হানুল ইসলাম,ডাঃ সজীব আহমেদ,ডাঃহাসান হাওলাদার, ডাঃনজরুল ইসলাম ডাঃমোখলেছুর রহমান„ প্রমুখ …
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com