দুর্জয় হোসেন চাঁন মিয়া
রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ইউনিয়ন কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
উক্ত নির্বাচন ৮নং চরবংশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল ১৫ আগস্ট শুক্রবার হওয়ার কথা থাকলেও তা আর না হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হারুনুর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা গাজী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের আখন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দেন রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক জেডএইচএম নাজমুল ইসলাম মিঠু ও সদস্য সচিব শফিক ভূঁইয়া।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হাওলাদার সাবেক চেয়ারম্যান। সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা গাজী রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক। সাংগঠনিক সম্পাদক আবু তাহের স্বপন। সাবেক বিএনপি নেতা ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে পালনে ছিলেন এড. হারুনুর রশিদ বেপারী।
তবে বিনা প্রতিদ্বন্দ্বি জয় হওয়ায় সমর্থন কারীরা দৈনিক লক্ষ্মীপুরের কথা কে জানান, আসছে সামনে জাতীয় সংসদ নির্বাচন,ঐ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই কাঁদে কাদ মিলেয়ে, হাতে হাত রেখে, সকলে ঐক্য বদ্ধ হয়ে মাঠে কাজ কররো। এবং আমাদের ধানের শীষ প্রতীক কে জয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com