রায়পুর প্রতিনিধিঃ
রায়পুরে এ কেমন পরিবেশ? দেখার মত কি কেউ নেই? এমন প্রশ্ন এখন রায়পুর উপজেলার সাধারণ মানুষের।উপজেলা পরিষদ অফিসের সামনেই টিসি রোডের মোড়ে মেন রোডে চোখে পড়ে যেন একটি অঘোষিত ডাস্টবিন। আশপাশের দোকান, হোটেল এবং বাসাবাড়ির ময়লা সরাসরি রাস্তার ওপর ফেলা হচ্ছে। দুর্গন্ধে অসহ্য হয়ে উঠছে চলাচল। এতে শুধু জনসাধারণই নয়, পাশের মৎস্য ব্যবসায়ীরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
জনগণের দুঃখ-অভিযোগ স্থানীয়রা বলছেন,এটা কি ডাস্টবিন বানানো হয়েছে? উপজেলা অফিসের সামনে এমন নোংরা পরিবেশ মানা যায় না। আমাদের মনে হয় এটি শুধু রাস্তা নয়, পুরো উপজেলা প্রশাসনকে অপমান করা হচ্ছে।
চলাচলকারী সাধারণ মানুষ জানিয়েছেন রাস্তার ওপর ময়লা জমে থাকে, দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় হাঁটাচলা পর্যন্ত করা যায় না। প্রশাসনের প্রতি অনুরোধ,
এখন জনমনে প্রশ্ন রায়পুর পৌরসভা কি চোখ বন্ধ করে রেখেছে? উপজেলা অফিসের সামনের এই বেহাল চিত্রে কি তাদের বিবেকের কোনো নাড়া খায় না?
আমরা বিনীতভাবে অনুরোধ করছি রায়পুর পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তারা এবং সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার যেন দ্রুত উদ্যোগ নেন। নতুবা এই নোংরা পরিবেশ রায়পুরবাসীর গর্বিত উপজেলা ভবনকে কলঙ্কিত করবে।
মানুষ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে চায়। কিন্তু প্রশাসনের উদাসীনতা ও দায়িত্বহীনতায় মেন রোডকে ডাস্টবিন বানিয়ে ফেলা হয়েছে। এখন প্রশ্ন একটাই আমাদের কি এরকম পরিবেশেই বাঁচতে হবে?
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com