রায়পুরে মাদকবিরোধী অভিযানে মাদকসেবী ও কথিত ব্যবসায়ীকে গ্রেপ্তার

লেখক: Admin
প্রকাশ: ১ সপ্তাহ আগে

 

দৈনিক লক্ষ্মীপুরের কথা

রায়পুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবী ও কথিত ব্যবসায়ীকে সভাপতির সহযোগিতায় হাজীমারা ফাঁড়ি ও রায়পুর থানার যৌথ অভিযান
গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বাংলাদেশ জাতীয়তাবাদী দল)–এর ২নং উত্তর চরবংশী ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক কবিরাজের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, হাজীমারা পুলিশ ফাঁড়ি ও রায়পুর থানা পুলিশের যৌথ অভিযানে মোঃ রাজিব হোসেন গাজী নামে এক ব্যক্তিকে আটক করেন। প্রাথমিকভাবে তাকে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, এলাকায় মাদক বিস্তার রোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সক্রিয় ভূমিকা পালন করছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয় সচেতন মহল মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন