রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে উচ্ছ্বাস ও আনন্দে মুখর ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইমরান খান। তিনি শিক্ষার্থীদের হাতে ফুল ও স্মারক তুলে দেন এবং তাদের আগামী জীবনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাব মোঃ তৌহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর মোঃ সাইফুল ইসলাম মুরাদ, সভাপতি, রায়পুর বাজার বণিক সমিতি জনাব মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, অফিসার ইনচার্জ, রায়পুর থানা, লক্ষ্মীপুর জনাব মোঃ মাইনুদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, রায়পুর, লক্ষ্মীপুর
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মোস্তফা ফারুকী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কৃতি শিক্ষার্থীরাই দেশের প্রকৃত সম্পদ। তাদের মেধা, জ্ঞান ও কর্মনিষ্ঠার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, পরিবার, বিদ্যালয় ও সমাজের গর্ব।
অতিথিরা কৃতী শিক্ষার্থীদের পাশে থেকে ভবিষ্যত জীবনে আরও বড় সাফল্য অর্জনে সহায়ক হওয়ার আশ্বাস দেন।সংবর্ধনা শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এ সম্মাননা তাদের অনুপ্রাণিত করেছে আরও ভালোভাবে পড়াশোনা করতে এবং দেশ ও সমাজের জন্য অবদান রাখতে।
পুরো অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা, ভালোবাসা ও উৎসাহে ভরপুর, যা আগামী দিনের স্বপ্নবাজ তরুণদের এগিয়ে যেতে অনন্য অনুপ্রেরণা যোগাবে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com