কামরুল ইসলাম
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ; জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর-৪ আসনের জোটের প্রার্থী মিসেস তানিয়া রব বলেছেন যারা আমাদের কর্মীদের উপরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করেছে, আমরা তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তা যদি না হয় আমরা তাদেরকে প্রকাশ্যে বিচারের ব্যবস্থা করব, তিনি আরও বলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায়। কেউ জানে না উনি কখন সুস্থ হয়ে উঠবেন। উনার সুস্থ হয়ে উঠার উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে। এটা আমাদেরকে বুঝতে হবে। বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একটি অভ্যুত্থান হয়েছে, আমরা যদি হানাহানি করি, তাহলে অভ্যুত্থানের বিপরীতে যে অভ্যুত্থান হবে, সেটা জনগণের পক্ষে থাকবে না। এগুলো মাথায় রাখতে হবে।’
সমাবেশে এক পক্ষের উদ্দেশ্য তানিয়া রব বলেন, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করে।" রামগতি কমলনগরের মানুষ আমার মাথার মনি"।
তাদের ভয় দেখান কেন? তবে এ অঞ্চলের মানুষ ভয় পায় না। আগামী নির্বাচনে মানুষ সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমরা ১৭ বছর রাজপথে থেকে বৈষম্য দূর করার জন্য ফ্যাসিষ্ট হাসিনাকে সরিয়েছি। কিন্তু বৈষম্য কি দূর হয়েছে। তবে আপনার অপকর্ম মানুষ জেনে গেছে। মিডিয়া বক্তব্য দেন এক রকম। কাজ করেন আরেক রকম। আগামী নির্বাচনে এর সঠিক জবাব পাবেন। এখনো সময় আছে এগুলো বাদ দেন। মনে রাখবেন প্রতারণা করে বড় হওয়া যায় না।‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র সংসদ সদস্য নির্বাচনের জন্য নয়। এই নির্বাচন বাংলাদেশকে পুনর্গঠনের নির্বাচন। নতুন করে শিক্ষার্থী-জনতা আন্দোলন করে যে বাংলাদেশকে উদ্ধার করেছে সেটাকে আমরা পুনর্গঠন করতে চাই। সেই পুনর্গঠনের প্রথম ধাপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি।’
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com