লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্ম্মীপুরে ২৮ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন এবং জনাব আর্কিটেক্ট ফাতেমাতুজ্জহরা শিথী সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর মহোদয়ের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিদায় কালে লক্ষ্মীপুর জেলার সকল স্তরের অফিসার, ফোর্স ও পুনাকের সকল সদস্যের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন।
বিদায়ী অতিথিদের জেলা পুনাকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব খাইরুন নাহার বন্যা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ শামসুল আলম, আরআই (পুলিশ লাইন্স), ডিআইও-১, ওসি (ডিবি), টিআই, কোর্ট ইন্সপেক্টর সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ এবং পুনাকের সকল সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com