চন্দ্রগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনা ঘটে গত ২১/০৭/২০২৫ইং তারিখে। ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থী লক্ষ্মীপুর সদর উপজেলাধীন বশিকপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পালবাড়ি নিবাসী জনাব এ এফ এম ইউসুফ এর সন্তান সায়ান ইউসুফ (১৪) এর বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন,উপপরিচালক স্থানীয় সরকার জনাব জসিম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, জনাব সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় এই সকল আইনশৃঙ্খলা প্রশাসন কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com